ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  10:30 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা ডাকি সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। আর বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনোরকম একটা সমাবেশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার। তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। কাদের বলেন, ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের। সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল, বিএনপি নেতাদের কত জ্বালা। তিনি বলেন, বিএনপির এখন খোঁড়াতে খোঁড়াতে পদযাত্রা করছে। মিডিয়াকে বলব, খবর নিয়ে দেখুন কয়টা ইউনিয়নে বিএনপির পদযাত্রা হচ্ছে? সত্যটা তুলে ধরুন। আমাদের কিন্তু আজ সারাদেশে শান্তি সমাবেশ হচ্ছে। সব ইউনিয়নে। খবর পেয়েছি, শান্তি সমাবেশ সফল হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ান-ইলেভেনে পালায়নি, জেলে গেছি। আপনাদের (বিএনপির) সাহস আছে? আপনাদের নেতা পালিয়ে গেল কেন? ওখানে বসে না থেকে সৎ সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে। রাজপথে খেলা হবে, আসুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম