ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শেখ হাসিনা’র নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : ডাঃ এনাম

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  3:19 PM

news image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে দেশ। প্রতিমন্ত্রী শনিবার বিকালে নাটোরের খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৫৮ বছর পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি ভূ-খন্ড, মানচিত্র, সংবিধান, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী পেয়েছে দেশ। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে হাল ধরেছেন দলের। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাল ধরেছেন দেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রায় দুই দশকের শাসনামলের দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ডাঃ মোঃ এনামুর রহমান আরো বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি শিক্ষাঙ্গনও এগিয়ে গেছে। সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নই নয়, শিক্ষার্থীদের জন্যে বিনামূলে বই এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে বিজ্ঞানাগার এবং প্রযুক্থি শিক্ষার উন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  দুই দিন ব্যাপী অনুষ্ঠানে গতকাল পিঠা উৎসবের আয়োজন করা হয়। আজ সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, রতœগর্ভা মা সম্মাননা প্রদান, বৃক্ষরোপন এবং সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।  


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম