ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার ন্যক্কারজনক পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪,  12:15 PM

news image

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যক্কারজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি আজ রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, ‘এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি। মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই, যার ফল এই পতন।’ দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতিও খুব ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, ‘যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়; আজকে যারা এসেছেন তাদের জন্যও। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন।’ মওলানা ভাসানীর অবদান স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, ‘মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’ তিনি দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম