ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : ডক্টর সামছুল হক চৌধুরী

#

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  9:09 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : "শেখ হাসিনার সরকার বারবার দরকার" এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে  সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে।   বুধবার (২৭ সেপ্টেম্বর ) যুক্তরাজ্য শ্রমিকলীগ সভাপতি ও সুনামগঞ্জ ২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, ডক্টর সামছুল হক চৌধুরী'র"নেতৃত্বে এই সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেয়।  এ সময় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এই উন্নয়ন শোভাযাত্রা  পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগান বাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন শান্তিগজ্ঞ উপজেলা আ.লীগ আব্দুল কাইয়ুম, প্রবীণ আ.লীগ নেতা মো: ময়না মিয়া, আনোয়ারুজ্জামান চৌধুরী, গোলজার আহমদ, আজিজুল হক, মোশাররফ হোসেন জাকির,আইজুর রহমান আসকর আলী, আনসার আহমদ, বাউল বশির উদ্দিন সরকার, উপজেলা যুব মহিলালীগ আহবায়ক হাপছা বেগম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম