ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা ডেনমার্ক রাষ্ট্রদূতের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৩,  6:38 PM

news image

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ুশক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূতপিটারসেন বলেন, দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি। বিদায়ী এই রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন। পিটারসেন বলেন, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি খাত ও দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে, যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন। এছাড়া বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন তিনি। সরকারপ্রধান বলেন, তার সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে। নারীদের খেলাধুলার উন্নয়নে জোর দিয়েছে। দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম