ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আইন উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৫,  11:52 AM

news image

আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।’ উপদেষ্টা আরো বলেন, ‘নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে। বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করবো। ইনশাআল্লাহ, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে।’ গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। জাজ্জ্বল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম