ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  1:04 PM

news image

‘বর্তমান সরকার ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। তিনি বলেন, যতদিন জনগণ চাইবে, ততদিন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়া বা মনে জ্বালা হওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রামের দল। আওয়ামী লীগ কখনও অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে ওপড়ানো যায় না। এ সময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম