ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শেখ রাসেল দিবস উদযাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  12:06 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে গতকাল “শেখ রাসেল দিবস” হিসেবে পালন উপলক্ষে সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামিমুল হক সিদ্দিকী এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবস ২০২২ এর মূল প্রতিপাদ্য হচ্ছে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় শহীদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম