ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ দুর্ঘটনার সময় বাসে আটকে মৃত্যু ঠেকাতে নতুন নির্দেশনা বিআরটিএর হাইকোর্টে জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল দুই মামলায় জামিন পেলেন আইভী ব্যাটারিচালিত রিকশা গলার কাঁটা, দিনে গিলছে ৯০০ থেকে ১১০০ ওয়াটবিদ্যুৎ

শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল নিয়ে যা বললেন ফারুকী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  1:16 PM

news image

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেইক নিউজ।  বুধবার  (৪ জুন)  দুপুর পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।  মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে।  তিনি আরও লিখেছেন, মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটা যে ফেইক নিউজ তার প্রমাণ হিসাবে কমেন্টে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হলো। প্রসঙ্গত, শেখ মুজিবসহ জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না, তারা সহযোগী মুক্তিযোদ্ধা- এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে গতকাল থেকেই ব্যাপক সমালোচনা চলে সামাজিক মাধ্যমসহ সবখানে। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম আজ সেই বিতর্কের ইতি টানলেন। তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম