ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষ জাতির জনক মানে না: তথ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৪,  3:43 PM

news image

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, যেসব দিবস গুরুত্বপূর্ণ নয় এবং শুধু আওয়ামী লীগের দলীয় দিবস সেগুলোই বাতিল করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় ৫ আগষ্ট নতুন দিবস হিসেবে যুক্ত হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। মহান মুক্তিযুদ্ধে শুধু জাতির পিতা নয়, অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ মাওলানা ভাসানীর অবদান অস্বীকার করেছে। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের সুনাম নষ্ট করেছে উল্লেখ করে আইসিটি উপদেষ্টা আরও বলেন, ৭ মার্চের ভাষণের গুরুত্ব রয়েছে। তবে জাতীয় দিবস হতে পারে না। শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষ জাতির জনক মানে না বলেও মন্তব্য করেন তিনি। আজ সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাতিল হতে যাওয়া আটটি দিবসের কথা জানানো হয়। এরমধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। সেগুলো হচ্ছে– ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস। বাতিলের তালিকায় এছাড়াও রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবসও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম