ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

শেখ কামাল বেঁচে থাকলে এত দায়িত্ব নিতে হতো না: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৩,  12:38 PM

news image

বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বেঁচে থাকলে আজ এত দায়িত্ব নিতে হতো না বলে মন্তব্য করেছেন তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামাল বেঁচে থাকলে খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় অগ্রণী ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন শেখ হাসিনা। শনিবার (৫ আগস্ট) সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তার নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় ৮টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের হাতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ তুলে দেন তিনি। পরে উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য বক্তৃতা করেন সরকারপ্রধান। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, জাতির উন্নতিতে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার উন্নতিও দরকার। এ জন্য বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভা কুড়িয়ে আনার উদ্যোগ নিতে হবে। তাদের বিকশিত হওয়ার সুযোগ তৈরিতে বেসরকারি পৃষ্ঠপোষকদেরও এগিয়ে আসতে হবে। সরকার সাধ্যমতো যুগোপযোগী নাগরিক গড়ে তোলার সব প্রয়াস অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম