ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শুভেচ্ছায় ভাসছেন বিশ্বকাপ জয়ী দম্পতি

#

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  11:29 AM

news image

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। তবে এই জয়কে ছাপিয়ে গেছে অন্যরকম এক ঘটনা।  স্বামী এবং স্ত্রী উভয়েই ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ক্রিকেটবিশ্বেই এমন দাম্পত্য বিরল। ২০১৫ বিশ্বকাপ ফাইনালের পরের এবং গত রবিবারের ফাইনালের পর ছবি একসঙ্গে সোশ্যাল সাইটে দিয়েছে আইসিসি। যা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। বিশ্বজয়ী সেই জুটি হলেন মিচেল স্টার্ক এবং এলিসা হিলি।

২০১৫ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিচেল স্টার্কের। ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। সেদিন স্বামীর পাশেই ছিলেন হিলি। মাঠেও যান জাতীয় দলকে সমর্থন করতে। বিশ্বকাপ শিরোপা হাতে নিয়ে স্টার্ক স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছিলেন। সাত বছর পর সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল। এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যা তাদের সপ্তম বিশ্বকাপ জয়। এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অ্যালিসা হিলি। ফাইনালের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচ শেষে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ হাতে স্বামী মিচেল স্টার্ককে পাশে নিয়ে ছবি তুলেছেন হিলি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম