ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শুটিংয়ে গুরুতর আহত সুরজ

#

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:11 PM

news image

শুটিংয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি। অ্যাকশন দৃশ্যের সময় অভিনেতার চোট লাগে। ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ সিনেমার শুটিং চলাকালে ঘটে দুর্ঘটনা। মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল শুটিং। তার ঊরু ঝলসে গেছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে , একটি অ্যাকশন দৃশ্যের সময় পরিচালক সুরজকে একটি স্টান্ট করার নির্দেশ দেন। সেখানে আগুনের ওপর দিয়ে ঝাঁপ দেওয়ার কথা ছিল অভিনেতার। স্টান্টের আগেই ঘটে বিস্ফোরণ। কারণ, প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। ফলে যখনই অভিনেতা লাফ দিতে যায় আগুনে ঝলসে যায় তার পা ও ঊরুর কিছু অংশ। সেটে চিকিৎসকদের একটি টিম দুর্ঘটনার পরেই অভিনেতার প্রাথমিক চিকিৎসা করেন। প্রোডাকশন থেকে শুটিং বন্ধ রাখতেও বলা হয়েছিল তাকে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে যান সুরজ। যদিও চোট পাওয়ার বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা। প্রিন্স ধীমান পরিচালিত ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ হলো সুরজ পাঞ্চোলির প্রথম বায়োপিক। এই সিনেমায় সুরজের পাশাপাশি দেখা যাবে বিবেক ওবেরয়, সুনীল শেঠি ও আকাঙ্ক্ষা শর্মাকে।  প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ। তারপর একের পর এক সিনেমায় দেখা যায় তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়। ‘স্যাটেলাইট শংকর’ এবং ‘টাইম টু ডান্স’ সিনেমাতেও দর্শক দেখেছেন সুরজকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম