ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শুটিংয়ের মাঝেই গায়িকার মুখে কামড় সাপের! (ভিডিও)

#

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  11:54 AM

news image

শুটিং চলছিল। হুট করেই সেটে হুলস্থুল। কারণ সাপে কামড়ে দিয়েছে ২১ বছরের গায়িকার মুখে। এমনই এক কাণ্ড ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেই ঘটনার ভিডিও ঝড় তুলল ইন্টারনেটে। নেটিজেনরা শিউরে উঠেছেন দৃশ্যটি দেখে। কী দেখা গেছে ভিডিওতে? আমেরিকায় গায়িকা হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন মায়েটা।

তারই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে-তিনি একটি কালো লেসের বডিস্যুট পরে রয়েছেন। পিছনে একটি সাদা প্রেক্ষাপট রেখে বৈচিত্র তৈরি করা হয়েছে। দেখা যায়, হাসিমুখে শুয়ে রয়েছেন ওই তরুণী। তার শরীরের উপরে রয়েছে কালো রঙের সাপটি। শুটিং চলাকালীন ওই সাপটিকে সরিয়ে রেখে একটি সাদা সাপ রাখতে যান গায়িকার সহযোগী। কিন্তু হঠাৎই কালো সাপটি কামড়ে দেয় গায়িকার চিবুকে। বেগতিক দেখে দ্রুত সাপটিকে সরিয়ে দেন গায়িকা।-সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

https://www.youtube.com/watch?v=-jfugTqktTg&t=1s

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম