ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী

#

বিনোদন প্রতিবেদক

১৩ মে, ২০২৫,  9:07 PM

news image

কোরবানি ঈদের বিশেষ নাটকে কাজ করার সময় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আহত হয়েছেন।নাটকের শুটিং চলছিল চট্টগ্রামে। সে শুটিং স্পটেই রোববার (১১ মে) সন্ধ্যায় আহত হন তিনি। সংবাদমাধ্যমে তটিনীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রোববার (১১ মে) সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় চোট পায় তটিনী। ঘটনার পরপরই অভিনেত্রীকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন তিনি। চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেয়ায় শুটিং অসমাপ্ত রেখে সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকা ফেরেন তটিনী। অভিনেত্রী বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’ প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম