ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৬,  12:25 PM

news image

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা রেহান আসিফ বলেন, আগামী ১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। এই যাত্রা কঠিন হলেও সম্ভব। সরকার সে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দেশে ৫জি সেবা চালুর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে একটি শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে টেলিকম খাতে করহার কমানোর বিষয়েও কাজ চলছে। উপদেষ্টা আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম