ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৬,  1:56 PM

news image

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টাইগার সোহেল জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে যুবলীগ নেতা সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হন তিনি। তারা আরও জানান, এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত সোহেল মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তিনি একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, টাইগার সোহেল একজন যুবলীগ নেতা ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম