ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শীতে রাতে মোজা পরে ঘুমালে যে ক্ষতি হতে পারে

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

শীতের সময় রাতের ঘুমটা হওয়া চাই আরামদায়ক। অনেকেই ভাবেন, এক জোড়া মোজা রাতে ঘুমের সময় ঠাণ্ডার হাত থেকে রক্ষা দিতে পারে। এমন মনে করে থাকলে আজই আপনার অভ্যাস ত্যাগ করুন। মোজা পরে রাতে ঘুমানোর ক্ষতিকর দিক সম্পর্কে জানলে আপনি নিজেই অবাক হবেন। রাতে মোজা পরে শোয়ার অভ্যাস আরামদায়ক হলেও স্বাস্থ্যকর নয়। সারা রাত মোজা পরে থাকলে যেমন আমাদের ঘুমের ওপর প্রভাব পড়তে পারে, তেমনই হৃদস্পন্দনের তারতম্য হতে পারে। রাতে মোজা পরে থাকলে যেমন আমাদের ঘুমের ওপর প্রভাব পড়তে পারে, তেমনই হৃদস্পন্দনের তারতম্য হতে পারে। এ অভ্যাসের ফলে আরও কি কি সমস্যা হয়?

উচ্চ রক্তচাপ: ঘুমানোর সময় মোজা পরলে স্বাভাবিকভাবে রক্ত চলাচল বেড়ে যায়।

ত্বকের প্রদাহ: সুতি ছাড়া সব ধরনের কাপড়ের মোজাতেই ত্বকে প্রদাহ সৃষ্টি হওয়া ঝুঁকি থেকেই যায়, বিশেষত নাইলনের মোজায়। তাই সুতি আর শীতের জন্য উলের মোজাতেই সীমাবদ্ধ থাকা উচিত। পরিষ্কারের দিকেও নজর রাখতে হবে। যে মোজা পরে ঘুমানো হয় তা ময়লা হতেই পারে।

শরীরের তাপমাত্রা বাড়ায়: বাতাস চলাচল করতে পারেনা এমন কাপড়ের মোজা পরলে তা পায়ে অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করতে পারে। যা পক্ষান্তরে পুরো শরীরের তাপমাত্রা বাড়াবে। শীতের দিনে ব্যাপারটা সমস্যা না হলেও উষ্ণ আবহাওয়ায় তা অস্বস্তি তৈরি করবে।

ঘুমের সমস্যা: অভ্যাস না থাকলে কিংবা মোজার ‘ইলাস্টিক’ আঁটসাঁট হলে তা পরে থাকা অস্বস্তি তৈরি করতে পারে। আর সেই অস্বস্তি ঘুমের ব্যাঘাত ঘটাবে।

পরিষ্কার পা: মোজা পরে ঘুমানোর আগে পা ভালো করে পরিষ্কার করে মুছে মোজা পরা উচিত। অন্যথায় বাজে গন্ধ তৈরি হবে। না ‍ধুয়ে টানা কয়েকদিন মোজা ব্যবহার করলে তা থেকে পায়ে সংক্রমণ দেখা দিতে পারে।

মোজা ছাড়াও যেভাবে পা গরম রাখবেন

১- গরম তেল দিয়ে পা ম্যাসাজ করতে পারেন।

২- গরম পানিতে পা ধুয়ে কম্বলের নিচে শীত কাটাতে পারেন।

৩- হট ওয়াটার বোতল ব্যবহার করুন,  যা আপনার পাকে গরম রাখবে।

৪- ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে আপনি পা গরম হয় এমন একটি জুতা পরতে পারেন এবং বিছানায় যাওয়ার আগে খুলে ফেলতে পারেন।

শীতকালে এ বিষয়গুলো মেনে চললে অনেকটাই সুস্থ থাকা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম