ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শীতে মিষ্টি আলু আপনার শরীরের যেসব উপকার করবে

#

লাইফস্টাইল ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  2:35 PM

news image

শীতের সময় কাশি-সর্দি-জ্বরসহ নানা ধরনের অসুখ-বিসুখ লেগেই থাকে। আর সেজন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা জরুরি। এছাড়া, তীব্র শীতের কারণে এই মৌসুমে সবাই গরম পোশাক পরেন এবং গরম পানি গ্রহণ করেন। অনেকেরই অজানা, মিষ্টি আলু শীতকালে শরীরকে কেবল উষ্ণতাই দেয় না, নানা রোগের হাত থেকে বাঁচায়। শীতের সময় মিষ্টি আলু খেলে যেসব উপকারিতা পাওয়া যায়- 

-মিষ্টি আলুতে থাকা ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ভিটামিন-এ, বি এবং সি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা পটাশিয়াম, ফাইবার হৃৎপিণ্ড সুস্থ রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম, ফাইবার হৃদরোগ সম্পর্কিত যেকোনো সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে

-শীতকালে অ্যাজমা রোগীদের বেশি সমস্যা হয়। মিষ্টি আলু খেলে অ্যাজমায় আক্রান্তরা স্বস্তি পেতে পারেন। শীতের সময় কাশি-সর্দি, ভাইরাল ফিভার হয়। মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে। এছাড়া মিষ্টি আলু শরীরে আয়রন শোষণে এবং রক্তের ঘাটতি পূরণ করতে সহায়তা করে।

-মিষ্টি আলু খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। চোখ ভালো রাখতে এ সময় খাদ্য তালিকায় মিষ্টি আলু অন্তর্ভুক্ত করতে পারেন। মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।

-মিষ্টি আলুতে থাকা নানা যৌগ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। সিদ্ধ করা মিষ্টি আলুতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে, যার অর্থ হলো এই খাবারটি অন্য খাবারের মতো রক্তে শর্করা বাড়াবে না।

-মিষ্টি আলু শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং চর্বি কোষগুলোর বৃদ্ধি প্রতিরোধ করে। যার ফলে এই খাবারটি ওজন কমাতে সাহায্য করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম