ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

শীতে বিপর্যস্ত রাজশাহী, তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৫,  10:59 AM

news image

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদের লোকজন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।  রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়ার দাপট বেড়েছে, যার ফলে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। উত্তরের এই ঠাণ্ডা বাতাস আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।  এদিকে গত তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। কনকন ঠাণ্ডা ও কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে করে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রোগীর চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম