ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৩,  10:46 AM

news image

হাড় কাঁপানো শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে এ জেলার উপর দিয়ে মাঝারী শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে।বুধবার (১৮জানুয়ারি) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার মানুষের। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝড়ে শিশির।এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কৃষক শহিদ আলী জানান,

অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে চলতি ইরি- বোরো মৌসুমের আবাদ পিছিয়ে যাচ্ছে। ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, বীজতলার চারা ধান শীতের কারণে হলদে হয়ে মরে যাচ্ছে। এভাবে শীত পড়তে থাকলে ইরি আবাদ নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। দিনমুজুর আনছার আলী জানান, শীতের কারণে তারা মাঠে কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় কমে গেছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যাবেক্ষাণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, কুড়িগ্রামের উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী আরও কয়েকদিন চলমান থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম