ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৩,  10:33 AM

news image

কুড়িগ্রামে গত দুদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবনে কিছুটা অস্বস্তি নেমে এসেছে। ভোর থেকে শুরু করে কুয়াশায় ঢেকে থাকে গোটা জনপদ। সেইসঙ্গে আকাশ মেঘলা থাকায় ও কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায় না। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা শনিবারের চেয়ে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। রাতে টিপটিপ করে বৃষ্টির ফোটার মতো কুয়াশা পড়ায় ঠাণ্ডার মাত্রা আরও বেড়ে গেছে এবং কুয়াশা সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেলেও থাকছে। ফলে ঠাণ্ডায় গবাদি পশুসহ বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে বেশি। কর্মজীবী ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন কাজে যেতে হিমশিম খাচ্ছেন। জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, ডিসেম্বর মাসে দিন যতই যাবে ক্রমেই শীতের কুয়াশা ও ঠাণ্ডা বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা শনিবারের চেয়ে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম