ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শীতে কাঁপছে উত্তরের জেলা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  4:58 PM

news image

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে চলেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। শীত বাড়ায় দূর্ভোগে পড়েছে মানুষ। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও নদীপাড়ের মানুষ। নাগেশ্বরীর অটো চালক রুবেল হোসেন বলেন, মধ্যরাত থেকে সকাল ৮-৯টা পর্যন্ত প্রচুর কুয়াশা পড়ে। কুয়াশার জন্য কিছু দেখা যায় না। সকালে গাড়ি নিয়ে বের হতে কষ্ট হয়। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে সড়কে। এছাড়া, শীতের জন্য যাত্রীও কমে গেছে। কৃষক ইনসাব আলী জানান, ঘন কুয়াশা পড়ায় কৃষি কাজ পিছিয়ে যাচ্ছে। এমন কুয়াশায় চারা ধানের বৃদ্ধি কমে যায়। এছাড়া, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, শীত বাড়ায় সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু- বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি।  এদিকে ঘন কুয়াশা পড়ায় সড়কে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। শীতের তীব্রতা ও ঠান্ডার বাড়ায় জেলার বিভিন্ন  শপিংমল ও ছোট বড় দোকানগুলোতে দিন-রাত গরম কাপড় কেনার ভিড় বেড়েছে ক্রেতাদের। কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট, নছর উদ্দিন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তিন দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় শীত নিবারণের জন্য মানুষ ছুটছেন বিপণী বিতানগুলোতে। উচ্চবিত্ত মানুষ জন শপিং মলে ছুটলেও নিম্ন বিত্তবান মানুষের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকানগুলো। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে এ জেলায়। গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঘণ্টায় ১০ হতে ১৪ কিলোমিটার বাতাসের বেগ বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম