ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

শীতে আমের মুকুলের হলদে রং সুবাস ছড়াচ্ছে

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  3:09 PM

news image

উত্তরে হিমেল হাওয়া যেনো বলে মাঘের শীতে বাঘে পালায়। পৌষ শেষে মাঘের শুরুতে যেমন শীতের ঘনঘটা। আর সেই শীতের মৃদু কুয়াশার ফাঁকে গাছে গাছে ফুটেছে আমের মুকুল।মুকুলের মোহনীয় ঘ্রাণে প্রাণ জুরায় সর্বত্রে। গাইবান্ধা জেলার গ্রামে গ্রামে শোভা পাচ্ছে আমের মুকুল। জেলার শহর থেকে শুরু করে গ্রামের বসতবাড়ি আঙ্গিনা, পুকুর পারে কিংবা রাস্তায় ধারে আম গাছগুলোতে আম্রমুকুলে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। প্রতিটি আম গাছে থোকা থোকা ভারে মুকুল ঝুলে পড়েছে। আর চারপাশে ছড়িয়ে পড়েছে মুকুলের সুগন্ধি ঘ্রাণ। আমের মুকুলের ঘ্রাণে যেনো বসন্ত হাতছানি দিতেছে।

প্রতি গাছে মুকুলে মৌমাছি পড়ছেন মধু আহরণে। সব মিলে যেনো এক ঘ্রাণের জেলায় পরিণত গাইবান্ধা। বিশেষ করে কোন কোন আম গাছে  মুকুল থেকে বেরিয়েছে ছোট ছোট আমের গুটি।অন্য দিকে এবারে শীতের তাপমাত্রা এবং কুয়াশা কম থাকায় গাছগুলোতে মুকুল ভালোভাবে ফুটেছে। জেলার শত শত গ্রাম গুলোতে মুকুলের হলদে রং আর সুগন্ধ ঘ্রাণে এক অন্যতম সৌন্দর্য তৈরি হয়েছে। গ্রামীণ মানুষেরা ধারণা করছে,এবারে আমের মুকুল আসার আগে এবং পরে আবহাওয়া ভালো থাকায় প্রতিটি আম গাছে ভালোভাবে মুকুল ফুটেছে।সবমিলে আবহাওয়া ভালো থাকলে আমের ফলন বিগত বছরের চেয়ে ভালো হবে অন্যদিকে কৃষি কর্মকর্তারা মনে করেন আমের ভালো ফলন পেতে হলে অবশ্যই আমগাছে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে সঠিক সময়ে ব্যবহার করতে হবে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম