ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শীতের তীব্রতা বেড়েছে নওগাঁয়

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৩,  11:03 AM

news image

নওগাঁয় ঘনকুয়াশার সাথে বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। জেলায় বইয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৬ টায় এবং ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্ৰি সেলসিয়াস। কুয়াশা আর ঠান্ডা হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। কয়েকদিন যাবত জেলার তাপমাত্রা নিম্নমুখী হলেও আজ কিছুটা বেড়েছে তাপমাত্রা। হিমেল বাতাসে মানুষের জীবন ঠান্ডায় জবুথবু অবস্থা। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই জেলা জুরে ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডার প্রকোপ আরও বেশ কয়দিন থাকতে পারে। গতকাল জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এদিকে ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষকরা। মাঠে গিয়ে কৃষি কাজ করতে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের। সেই সাথে বিপাকে সাধারণ দিন মজুররা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয় তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ঠান্ডাজনিত কারণে নওগাঁ সদর হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান, হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় তারা হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম