ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

শীতের আগেই যুদ্ধে জিততে চায় ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  11:13 AM

news image

প্রতিবেশী রাশিয়া যেন বেশিদিন যাবত যুদ্ধ চালিয়ে ইউক্রেনকে বিপর্যস্ত করতে না পারে এ জন্য আগামী শীতের আগেই এ যুদ্ধে জিততে হবে। এমন কথা বললেন, ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক। মঙ্গলবার (১৯ জুলাই) ইউক্রেনীয় সাপ্তাহিক পত্রিকা নভোয়ে ভ্রেম্যাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর এএফপির। তিনি বলেন, শীতের আগেই আমাদের এ যুদ্ধে জয় লাভ করতে হবে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শীতের পর রুশ বাহিনী আরও বড় পরিসরে আগ্রাসন চালাবে। ফলে আমাদের জন্য তা মোকাবেলা করা মুশকিল হয়ে দাঁড়াবে। কিয়েভের দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি করে তিনি বলেন, পশ্চিমা মিত্রদের উচিত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়া। এছাড়া মিত্রদের দেয়া প্রতিশ্রুতির ওপর নির্ভর করেই তারা এগোচ্ছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, রাশিয়ার সাথে যেকোনো আলোচনা শুধুমাত্র অবরুদ্ধ বন্দরগুলো থেকে ইউক্রেনের শস্য রফতানি নিয়েই চলছে। যুদ্ধ কীভাবে শেষ হবে তা নিয়ে নয়। এ সময় অ্যান্ড্রি বলেন, তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। তবে রাশিয়ার সাথে তার কোনো যোগাযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম