ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

শীতার্তদের পাশে এস এম জাকির হোসাইন

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৩,  9:46 PM

news image

কারও বাড়িতে,কারও আঙ্গিনায়, আবার উদ্ভাস্তুদের থাকার স্থানে কম্বল নিয়ে হাজির হয়েছেন তিনি। অতীতে বছরগুলোতে অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরন করলেও এবার কখনও একা,কখনও নেতা কর্মী নিয়ে কয়েকদিন থেকে রাতে মানুষের বাড়িতে বাড়িতে কম্বল নিয়ে হাজির হওয়া ব্যক্তিটি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। জুড়ী উপজেলার আনাচে -কানাচে মানুষের হাতে কম্বল তুলে দিয়ে শীত থেকে মুক্তি দিতে সহায়তা করছেন ছাত্রলীগের সাবেক এই নেতা।এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নেতাকর্মী সহ শীতে কাবু হওয়া সাধারন মানুষ। জুড়ীর গোয়ালবাড়ী এলাকার এই নেতা ঢাকায় বসবাস করলেও বিভিন্ন সময় এলাকায় আসেন মানুষের খোজ খবর নিতে।২০১৫ সাল থেকে প্রতিবছর শীতে নিজের অর্থায়নে জুড়ী -বড়লেখায় কম্বল বিতরন করেন।এরই ধারাবাহিকতায় এ বছর প্রায় ৪ হাজার কম্বল এনেছেন বিতরন করতে।অনুষ্ঠান করে বিতরনের আগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অসহায়, পথশিশু,উদ্ভাস্তুু কিংবা হত দরিদ্রদের মধ্যে এসব বিতরন করতে দেখা যায় তাকে। এস এম জাকির হোসাইন বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক শীত।সরকারি বরাদ্দে যে কম্বল আসে সেগুলো বিতরন করা হয় স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি।সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় শীতার্তরা শীত থেকে মুক্তি পাবে। তার সাথে থাকা যুবলীগ নেতা কামরুল হাসান নোমান জানান,অন্যান্য বছর বিভিন্ন সংস্থা,ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরনের মাধ্যমে শীতার্তদের পাশে দাড়িয়েছেন অনেক মানুষ।এ বছর এর সংখ্যা খুব কম।শীতে কাবু হচ্ছে আমাদের এলাকার মানুষ।এ বছর সবার আগে মানুষের পাশে দাড়িয়েছেন এস এম জাকির হোসাইন। এ সময় তার সাথে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু,যুবলীগ নেতা কামরুল হাসান নোমান,ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ রাজি,বেলাল হোসাইন, সাইদুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম