ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: একজনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  10:42 PM

news image

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় ‘এম এল আফসার উদ্দিন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ নৌপুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কতজন যাত্রী নিখোঁজ তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।  বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌনিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম