ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয় নাই: জামায়াত আমির চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশ এবার কালিয়াকৈরে কারখানার গুদামে ভয়াবহ আগুন সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৬,  3:22 PM

news image

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টা পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়।


মৃতরা হলেন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০), গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬)। শান্তাকে ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দক্ষিণে কালিগঞ্জ থানার সাওরাইদ থেকে উদ্ধার করা হয়েছে।


গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)। তাকে উদ্ধারে ডুবুরি, স্থানীয় লোকজন ও স্বজনরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।


শিবপুর ফাযার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম