ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মরদেহ খোঁজে চলছে তল্লাশি অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  10:26 AM

news image

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের পরেও মরদেহের খোঁজে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। পরে লঞ্চডুবির ঘটনায় ছয়জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী, দুটি শিশু ও একজন বৃদ্ধ রয়েছে। নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মনিরুজ্জামান জানান, লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো মরদেহ মেলেনি। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা নাম লিখিয়েছেন। নদীতে তল্লাশি চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, আজ সোমবার ভোরে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের পর তল্লাশি চালানো হয়েছে। সেখানো কোনো মরদেহ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্রোতের কারণে মরদেহ চলে যেতে পারে। মরদেহের খোঁজে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত আছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সোমবারের (২১ মার্চ) মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। লঞ্চ ডুবে যাওয়ার কারণ, কারা দোষীসহ সব কিছু উল্লেখ করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম