ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শীতকালে রাশিয়া পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২২,  10:18 AM

news image

প্যারিসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি অ্যাজেন্সির প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া পুরো ইউরোপেই এবারের শীতকালে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। কারণ ইউক্রেন সংকটের মধ্যে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উপায় খুঁজছে। ফাতিহ বিরল বলেছেন, আমার বিশ্বাস- সম্পূর্ণ সরবরাহ বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। এজন্য ইউরোপকে এখন থেকেই প্রস্তুতি রাখতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বেশ কয়েকটি দেশ জানিয়েছে- তারা তাদের প্রত্যাশার তুলনায় রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্যভাবে কম গ্যাস পেয়েছে। যদিও রুশ কর্মকর্তারা এটি ইচ্ছাকৃত নয় বলে জানিয়েছেন। সেই সঙ্গে দাবি করেছেন, প্রযুক্তিগত সমস্যার জন্য গ্যাস কম রপ্তানি হয়েছে। ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বুলগেরিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। জার্মানি ও ফ্রান্সে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর আগে ইউরোপের আমদানি করা মোট গ্যাসের ৪০ শতাংশ আসতো রাশিয়া থেকে। তবে আগ্রাসন শুরুর পর সেই পরিমাণ কমে অর্ধেকে নেমে এসেছে; বর্তমানে তা ২০ শতাংশে এসে ঠেকেছে।

সূত্র: বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম