ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

শিশু আরাফ হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২২,  2:27 PM

news image

চট্টগ্রামের বাকলিয়া থানার দক্ষিণ বাকলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে কাউন্সিলর নুরুল আলম মিয়াকে ফাঁসাতে গিয়ে তার বাড়ির এক ভাড়াটিয়ার শিশুপুত্র আবদুর রহমান আরাফ (২) হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ফরিদ (৩৮), দারোয়ান মো. হাসান (২৩) ও তার মা নাজমা বেগম। আদালত সূত্রে জানা যায়, আসামি ফরিদের সঙ্গে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার পূর্ব থেকে বিরোধ ছিল। আসামি হাসান নাজমা বেগমের ছেলে। হাসানের সহায়তায় নাজমা বেগম আরাফকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদের ট্যাংক থেকে আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবদুর রহমান আরাফ নুরুল আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল কাইয়ুমের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) প্রবীর কুমার ভট্টাচার্য বলেন, শিশু আরাফ হত্যা মামলায় ২০২১ সালের ১০ মার্চ আদালতে চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ২০ জন ও আসামিপক্ষে ১০ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আসামি ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তিন আসামির উপস্থিতিতে বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদে ট্যাংক থেকে আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম