ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শিশুদের বুকার পুরস্কার ঘোষণা, বিচারক শিশুরাও

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৫,  11:46 AM

news image

শিশুদের জন্য নতুন পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন বুকার পুরস্কার কর্তৃপক্ষ। যার নাম 'চিলড্রেনস বুকার প্রাইজ'। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই নতুন পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ পাউন্ড। যা টাকায় একাশি লাখ সাতান্ন হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা। এই পুরস্কারের অন্যতম দিক হচ্ছে, শিশুরাই বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যতম বিচারক হিসেবে থাকবেন যুক্তরাজ্যের বর্তমান চিলড্রেনস লরিয়েট ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস। এর সঙ্গে শিশু পাঠকরা অংশ নেবে।  ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস বলেন, এ পুরস্কার শিশুদের জানাবে তারা গুরুত্বপূর্ণ, তাদের গল্পও বড়দের সমান মূল্যবান। বুকার কর্তৃপক্ষ জানিয়েছে, পুরস্কারটির লক্ষ্য হলো শিশু সাহিত্যকে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা এবং শিশুদের পাঠাভ্যাস বাড়ানো। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম