ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২২,  2:04 PM

news image

কুমিল্লায় এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের পূর্ব কলনীপাড়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের মো. জসিম (২০) নামের এক যুবককে আটক করেছে। নিহত নাদিয়া সুলতানা ইমু (৯) একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মনজুমা বেগমের মেয়ে। বুধবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার।

স্থানীয়  ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক বলেন, অভিযোগ শুনেছি। পুলিশ তদন্ত করছে। নিহতের ফুফাতো ভাই আল আমিন  বলেন, ইমু ক্লাস থ্রিতে পড়ে। পরীক্ষা শেষে খালার বাড়ি পাশের গ্রাম পূর্ব গজারিয়াতে যায়। বুধবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাগরিবের পর পূর্ব গজারিয়া কলনীপাড়া বাঁশঝাড়ের পাশে ইমুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বরুড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ ও শ্বাসরোধ করে ওই শিশুকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি টিম এসে কিছু আলামত সংগ্রহ করেছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের মরদেহ মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম