ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২২,  9:57 PM

news image

হবিগঞ্জের চুনারুঘাটে ১২ বছরের কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আমতলা এলাকায়। এ ঘটনায় গত সোমবার রাতে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। জানা যায়, গত ৫ জুলাই দুপুরে ওই শিশুকে ধর্ষণ করে একই গ্রামের আরেক শিশু। ভুক্তভোগী শিশু বাড়ির পাশে খেলার একপর্যায়ে এ ঘটনাটি ঘটে। মামলায় বলা হয়, ধর্ষণের শিকার শিশুটির রক্তক্ষরণ হলে সে কান্না শুরু করে। ঘটনাস্থল থেকে বাড়িতে আসার পর শিশুটির মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে শিশুটিকে গ্রাম্য এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে জানায়নি শিশুর পরিবার। এমনকি পরিবার মামলাও করতে চায়নি। একপর্যায়ে ঘটনার ১৪ দিন পর শিশুর পরিবার থানায় মামলা করে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে চুনারুঘাট থানার এসআই অজিত জানান, ধর্ষণের অভিযোগে সোমবার রাতে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে শিশুকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম