ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

শিল্পী সমিতির নির্বাচনে বাধা নেই: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  4:23 PM

news image

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে বিচারপতি মো. খসরুজ্জামান এ আদেশ দেন। আদেশে বিচারপতি বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের বিষয়ে রুল শুনানির পর বিস্তারিত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। এরআগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করা হয়। বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ১৬ জন হাইকোর্টে এ আবেদন করেন। আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

একনজরে দুটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা

কাঞ্চন-নিপুণ প্যানেল

সভাপতি: ইলিয়াস কাঞ্চন

সহ-সভাপতি: রিয়াজ ও ডি এ তায়েব

সাধারণ সম্পাদক: নিপুণ

সহ-সাধারণ সম্পাদক: সাইমন সাদিক

সাংগঠনিক সম্পাদক: শাহানুর

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নিরব

দম্পর ও প্রচার সম্পাদক: আরমান

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: ইমন

কোষাধ্যক্ষ: আজাদ খান

কার্যকরী পরিষদের সদস্য: অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল

সভাপতি: মিশা সওদাগর

সহ-সভাপতি: মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল

সাধারণ সম্পাদক: জায়েদ খান

সহ-সাধারণ সম্পাদক: সুব্রত

সাংগঠনিক সম্পাদক: আলেকজান্ডার বো

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জয় চৌধুরী

দপ্তর ও প্রচার সম্পাদক: জেকে আলমগীর

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন

কোষাধ্যক্ষ: ফরহান

কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম