ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  10:28 AM

news image

তীব্র স্রোতের কারণে রাত থেকে শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সোমবার (২০ জুন) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন। তিনি বলেন, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। ৭ ঘণ্টা পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রাতে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। রবিবার সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে সমস্যা হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম