ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ঈদযাত্রা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  10:52 AM

news image

ঈদুল ফিতর সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে দেড়শ’র বেশি মোটরসাইকেল নিয়ে প্রথম ফেরি ‘কলমিলতা’ শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রাথমিকভাবে দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে। শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হচ্ছে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে। ঈদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার চলবে। তিনি জানান, মোটরসাইকেল পারাপারে ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম