ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

শিবিরের ২ নেতাকে পঙ্গু করার মামলা: ৮ আসামির বিচার শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৬,  11:06 AM

news image

যশোরের চৌগাছায় ২০১৬ সালে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে গুলি এবং অমানুষিক নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। আটকের পর তাদের নিয়ম অনুযায়ী আদালতে হাজির না করে টানা দুই রাত নির্মম নির্যাতন চালানো হয়। পরবর্তীতে সাজানো ‘বন্দুকযুদ্ধের’ নাটক তৈরি করে পুলিশ কর্মকর্তাদের নির্দেশে অধীনস্থ সদস্যরা ওই দুই নেতার পায়ে গুলি করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গুলি করার পর আসামিরা চরম অমানবিকতার পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে দেয় এবং মিথ্যা মামলায় আদালতে চালান করে। এই পাশবিক নির্যাতনের কারণে ক্ষতস্থানে মারাত্মক পচন ধরায় চিকিৎসকরা শেষ পর্যন্ত দুই নেতারই পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পুলিশের দেওয়া অস্ত্র মামলাটিও আদালতে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

এই মামলায় অভিযুক্ত আট আসামির মধ্যে বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন- চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। অন্যদিকে, মামলার প্রধান আসামি যশোরের তৎকালীন এসপি আনিসুর রহমানসহ বাকি পাঁচজন এখনো পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন— চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।

এর আগে, গত ২০ এপ্রিল এই আট আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত থাকা গ্রেফতারকৃত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। আদালত তখন উভয় পক্ষের শুনানি শেষে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আজকের দিনটি ধার্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম