ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:42 AM

news image

নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পুলিশ বলছে, বাড়ির বাহিরে তাকে গুলি করা হয়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে, বাড়ির ভেতরে ড্রইংরুমে তাকে গুলি করা হয়।  আজ শনিবার ভোরে শিবপুরে ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলছেন, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদকে তার বাড়ির ভেতরে ড্রইংরুমে গুলি করেছে। ভোরে ৩ জন লোক তার বাসায় যায়। সেখানে তার সাথে কথা বলার পর তাকে গুলি করে। গুলি করার পর তিনি নিজেই অভিযুক্তদের বিষয়ে পুলিশের সাথে কথা বলে গেছেন। এখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেটে পৌঁছালে মোটরসাইকেলে আগত ৩জন সন্ত্রাসী তাকে পেছন থেকে পরপর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুলির বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম