ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

শিবচরে স্ত্রীকে খুনের পর হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২২,  11:10 AM

news image

মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ধারাল অস্ত্রের আঘাতে দুই সন্তানের এক জননী খুন হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে খুনের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে। অভিযুক্ত স্বামী শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটোচালক রাজ্জাক তালুকদার। পুলিশ জানায়, রাজ্জাক তালুকদার ও তার দ্বিতীয় স্ত্রী আয়শা আক্তারের (৩০) সঙ্গে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার রাতে নিজবাড়িতে স্বামী রাজ্জাক তালুকদারের সঙ্গে স্ত্রী আয়শার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী আয়শার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। পরে ঘরে চেচাঁমেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়শাকে নিথর অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার কথা বললে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়শাকে নিজের ইজিবাইকে করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিকে হাসপাতালের জরুরী বিভাগে আয়শাকে রেখে স্বামী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে নিহত আয়শার মরদেহ থানা হেফাজতে নিয়েছে। নিহত আয়শা বরিশালের আ. মান্নানের মেয়ে। আয়শার শাওন নামের একটি ছেলে ও সিনথিয়া নামের একটি মেয়ে রয়েছে। এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই আয়শার মৃত্যু হয়েছে। তার পেটে ও নাকের ওপরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অধিক রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার বলেন, নিহত আয়শার শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত স্বামীকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম