ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

শিবচরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৩,  2:28 PM

news image

মাদারীপুরের শিবচরে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় শরীফ হোসেন (২৫) নামে নসিমনের এক আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (৫ মার্চ) সকালের দিকে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে। আহতদের নামপরিচয় জানা যায়নি। তবে আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সকালে শরীফ ও অন্যান্য শ্রমিকেরা নসিমনে করে শিবচর থেকে চরশ্যামাইলের দিকে রওনা হন।

পথে ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে তাদের নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয় এবং আহত হন পাঁচ শ্রমিক। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ফরিদপুর ও দু’জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত নসিমন এবং ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে কোনো চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম