ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৩,  10:56 AM

news image

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আবদুল্লাহ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ ওই ইউনিয়নের চরগজারিয়া গ্রামের রশিদ ভুইট্টার ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার হাজী বাছের মৌলবী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর- মাদারীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়েছে।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, আবদুল্লাহ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে পরিবার থেকে কোন অভিযোগ আসেনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম