ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

শিবচরে মোটরসাইকেল উল্টে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২২,  3:19 PM

news image

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল উল্টে সুজন শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৭ নভেম্বর) সোমবার রাত ৮টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসয়ের শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর এলাকায় সার্ভিস সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত সুজন শিকদার উপজেলার সন্যাসীরচর এলাকার মোস্তফা শিকদারের ছেলে। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী জানান, শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর থেকে পাঁচ্চরের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন সুজন ও জহিরুল। সার্ভিস সড়কের দৌলতপুর নামক স্থানে এলে সিদ্দিক মাতুব্বর (৫৫) নামে এক পথচারী রাস্তা পার হতে গেলে সুজন শিকদার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেল উল্টে গেলে মাথায় গুরুতর আঘাত পান । তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী জহিরুল শিকদার ও পথচারী সিদ্দিক মাতুব্বর চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম