ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শিবচরে বৃদ্ধের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  10:41 AM

news image

মাদারীপুরের শিবচরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লালমিয়া তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত লালমিয়া উপজেলার দক্ষিণ চরজানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে আসেন লালমিয়া তালুকদার। রাত ৮টার দিকে তিনি এক্সপ্রেস ওয়ের এক পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক্সপ্রেস ওয়ের বেশ কয়েকটি গাড়ি তার উপর দিয়ে গেলে তার দেহে থেকে হাড় মাংস আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ৯৯৯ থেকে ফোন আসলে আমরা আমাদের ওসি স্যারসহ সেখানে গিয়ে এক ছিন্নভিন্ন খন্ডিত মরদেহ উদ্ধার করি। মরদেহটি চেনার কোনও উপায় ছিলনা। পরে ওই এলাকার মসজিদে মাইক দিয়ে মাইকিং করা হলে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ সনাক্ত করেন। পরে তার ছেলের কাছেই মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম