ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শিডিউল বিপর্যয় দিয়ে ট্রেনের ঈদযাত্রা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  12:29 PM

news image

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনেই শুরু শিডিউল বিপর্যয়। গতকাল একটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঈদযাত্রার এনে দিয়েছে এই বিপর্যয়। তারপরও নাড়ির টানে বাড়ি ফিরতে পারছেন, এতেই সন্তুষ্ট অনেকে। তবে, কমতি নেই অভিযোগেরও। যদিও রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। সামনের দিনগুলোতে এমনটা আর থাকবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আমাদের ঈদযাত্রা শুরু হলো। কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে।

ট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছে।’ আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে স্টেশনের ম্যানেজার বলেন, ‘বলেন, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে এই বিপর্যয় আর থাকবে না।’ মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘গতকাল ওই পারে একটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সে কারণে ট্রেন আসতে দেরি হয়েছে। এখান থেকে ছাড়তেও দেরি হয়েছে।’ ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল সাড়ে ৭টায়। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে। স্টেশন ম্যানেজার বলেন, ‘একটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছে। এখন সে অবস্থা নেই। আমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে। সবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোনো বিঘ্ন না ঘটে।’ মাসুদ সারওয়ার বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে বা দুর্ঘটনা না হলে আমরা ঈদযাত্রার বাকি দিনগুলোতে ঠিক সময়েই ট্রেন ছাড়তে পারব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম