ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

শিগগিরই ১৪ দলীয় জোটের মধ্যে নির্বাচনি আসন সমঝোতা হবে : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৩,  1:52 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই ১৪ দলীয় জোটের মধ্যে নির্বাচনি আসন সমঝোতা হবে। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার (১১ ডিসেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে অনেক দেশ পর্যবেক্ষক পাঠাবে। এতেই প্রমাণিত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে ১০০ টাকা বেড়ে যাওয়ার কোনো কারণ ছিল না। এটি পাইকারি ব্যবসায়ীদের অতি মুনাফাখোরি মানসিকতার বহিঃপ্রকাশ। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে। এসময়ের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে। মন্ত্রী আরও বলেন, অনেক দেশের তুলনায় আমাদের দেশের নির্বাচনি আইন বেশ শক্ত ও স্বচ্ছ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম