ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  4:36 PM

news image

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না।’ আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লেগেছে। আবার জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।


তিনি বলেন, ‘সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে। যে সাময়িক অবস্থা হয়েছিল, সেটি পৃথিবীর সব জায়গায় হয়েছে। তারপরও জনগণ যে কষ্ট করেছে, সেজন্য আমরা দুঃখিত।’


জনগণ আস্থা রেখে বিএনপিকে ভোট দিয়েছিল উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আনতে পেরেছি, শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করতে পারব।’


সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকার এটি ইচ্ছে করেনি। জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করেছে, বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে। যদি কোনো কিছু না হয়, সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারব।’


প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই টিম হিসেবে কাজ করেছে বলেও জানান জ্বালানিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণ যেন ভোগান্তিতে না থাকে, সেই ব্যাপারে সচেষ্ট আছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম