ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  8:32 PM

news image

বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার শিক্ষা নিয়ে রাজনীতি করবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তার প্রথম কর্মদিবস। ববি হাজ্জাজ বলেন, বাংলা-ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে। নতুন শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয়কে পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় দেড় বছর এই অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, একই দিনে সকালে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম