ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শিক্ষার্থী মানিক হত্যায় ৩ দিনের রিমান্ডে পলক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৪,  12:02 PM

news image

রাজধানীর শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাদের রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী দলীয় মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের নামে একের পর মামলা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং রিমান্ডেও রয়েছেন দীর্ঘদিনব্যাপী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম